ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ১ ফেব্রুয়ারি ২০২৪
চট্টগ্রামে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন
ফাইল ফটো

চট্টগ্রামের কর্ণফুলীতে মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার পূর্ব ফারির বিল এলাকার আবুল হোসেনের ছেলে মোহাম্মদ ইসমাইল ও একই এলাকার আবুল হোসেনের ছেলে মোহাম্মদ রেদওয়ান।

Advertisement

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামি মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ রেদওয়ানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১০ ডিসেম্বর রাতে নগরের কর্ণফুলী থানার শিকলবাহা ওয়াই জংশন মোড়ের পশ্চিমে যাত্রীবাহী বাস থেকে নেমে পালানোর সময় ইসমাইল ও রেদওয়ানকে গ্রেফতার করে র‍্যাব। সে সময় ইসমাইলের কাছ থেকে ৭৮ হাজার ৬০০ ও রেদওয়ানের কাছ থেকে ৫৮ হাজার ৯৫০ ইয়াবা উদ্ধার করা হয়।

ঐ ঘটনায় কর্ণফুলী থানায় মামলা করেন র‌্যাব-৭ এর তৎকালীন ডিএডি মো. খলিদুর রহমান। মামলাটির তদন্ত শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করলে একই বছরের ৩০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলাটিতে সাতজনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!