ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় ১২০ লিটার চোলাই মদসহ পাচারকা‌রী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৯, ৫ ফেব্রুয়ারি ২০২৪
চুয়াডাঙ্গায় ১২০ লিটার চোলাই মদসহ পাচারকা‌রী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলায় বিশেষ অভিযানে ১২০ লিটার চোলাই মদসহ জয়দেব কুমার বিশ্বাসকে (৪৮) গ্রেফতার ক‌রে‌ছে দর্শনা থানা পুলিশ।

সোমবার সকাল সাড়ে ১০টার দি‌কে দর্শনা ম‌নোরঞ্জন মা‌র্কে‌টের সাম‌নে এ অভিযান চালা‌নো হয়। গ্রেফতারকৃত জয়‌দেব কুমার দর্শনা পৌর এলাকার আজিমপুরের মৃত মুরালী মোহন বিশ্বাসের ছে‌লে।

দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, সোমবার সকাল সা‌ড়ে ১০টার দি‌কে এসআই আ. রহমান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ মাদকবিরোধী বিশেষ অভিযান চালান। এ সময় দর্শনা পৌরসভাস্থ রেলবাজার মনোরঞ্জন মার্কেটের দক্ষিণ পাশ থেকে মাদক পাচারকা‌রী জয়দেব কুমার বিশ্বাসকে ১২০ লিটার অবৈধ চোলাই মদসহ আটক কর‌া হয়। তার বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়ে‌ছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মদ
লিংক সফলভাবে কপি হয়েছে!