মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, অধিদফতরের পরিদর্শক মো. মোজাম্মেল হক ও সহকারী পরিদর্শক আবু তাহেরের নেতৃত্বে একটি দল সকালে ফুলগাজী উপজেলার পুরাতন মুন্সিরহাট যাত্রী ছাউনির সামনে অভিযান চালায়। এ সময় পরশুরাম পৌরসভার গুথুমা গ্রামের মীর হোসেনের ছেলে শাকিল হোসেনকে (২৩) ৪৫০ টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
একইদিন ফুলগাজীর পুরাতন মুন্সিরহাট রেললাইন সংলগ্ন বানিয়া পুকুর পাড়ে হুদা মেম্বার বাড়ির ভাড়াটিয়ার ঘরে তল্লাশি চালিয়ে ছাগলনাইয়া উপজেলার রাঁধানগর ইউনিয়নের ওবায়দুল হকের ছেলে মাঈন উদ্দিনকে ১০৫ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উভয় ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক আবু তাহের বাদী হয়ে ফুলগাজী থানায় মাদক আইনে পৃথক মামলা দায়ের করেন।
.png)
ফেনীস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।