মৃত রোগীর নাম ওখিল চন্দ্র বর্মন। তিনি রংপুর নগরীর মাহিগঞ্জের বাসিন্দা। এদিকে, স্বামীকে হারিয়ে স্ত্রী গায়েত্রী রায় এখন দিশেহারা।
স্ত্রী গায়েত্রী রায় জানান, শনিবার রাত ১১টায় রংপুর নগরীর মাহিগঞ্জ নিজবাড়ি থেকে তার স্বামী ওখিল চন্দ্র বর্মন নাকের চিকিৎসা করাতে নিরাময় ক্লিনিক অ্যান্ড নাসিং হোমে যান। পরে ক্লিনিকের অ্যানেসথেসিয়া ডাক্তার রেজাউল করিম রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে অপারেশনের জন্য রোগীকে অজ্ঞান করেন।
.png)
একপর্যায়ে রোগীর নার্ভ খুঁজে না পেয়ে অপারেশন বন্ধ করে দেন অভিযুক্ত ডাক্তার। পরে রোগীর স্বজনরা অবস্থার অবনতি দেখে রংপুর মেডিকেলে ভর্তি করতে চাইলে বাধা দেয় ক্লিনিক কর্তৃপক্ষ। এর ৬ ঘণ্টা পর মারা যান ওখিল চন্দ্র। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, এ ঘটনার পর ক্লিনিক কর্তৃপক্ষের সবাই পলাতক। আমরা প্রথামিকভাবে মৌখিক অভিযোগ পেয়েছি। ভুক্তভোগীর স্বজনরা লিখিত অভিযোগ করলেই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসক মোবাশ্বের হাসান বলেন, হরহামেশাই ক্লিনিক ও হাসপাতালগুলোতে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটছে। আমি সব ক্লিনিক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবো। অনিবন্ধিত যতগুলো ক্লিনিক রয়েছে সেগুলোর বিরুদ্ধে অভিযান চলমান। প্রতিদিন মোবাইলকোর্ট পরিচালনা করা হচ্ছে।