ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ময়লার ভাগাড়ে কান্নার আওয়াজ, যা দেখল তিন বন্ধু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৫, ৪ ফেব্রুয়ারি ২০২৪
ময়লার ভাগাড়ে কান্নার আওয়াজ, যা দেখল তিন বন্ধু
উদ্ধারকৃত নবজাতক

তিন বন্ধু আড্ডা দিতে বের হন বাড়ি থেকে। পথে একটি ময়লার ভাগাড় পার হওয়ার সময় শুনতে পান কান্নার আওয়াজ। প্রথমে ভেবেছিলেন বিড়ালের বাচ্চা। এরপর কাছে গিয়ে দেখতে পান এক ফুটফুটে কন্যা শিশু। 

ঘটনাটি ঘটেছে কুমিল্লার তিতাস উপজেলায়। শনিবার সন্ধ্যায় একটি ময়লার ভাগাড় থেকে একদিন বয়সের ঐ শিশুটিকে উদ্ধার করা হয়।

ঐ তিন বন্ধু হলেন- তিতাস উপজেলা উত্তর আকালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সাব্বির মিয়া (২৪), একই গ্রামের মো. শেখ ফরিদের ছেলে মো. সজিব (২২) এবং মো. হাসান মিয়ার ছেলে মো. ফয়সাল (২৪)।

তারা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা ঘুরতে বের হন। গৌরীপুর-হোমনা সড়কের পাশে ময়লার ভাগাড় অতিক্রম করার সময় হঠাৎ এক শিশুর কান্না শুনতে পান। প্রথমে ভাবেন বিড়ালের বাচ্চা। পরে কাছে গিয়ে দেখতে পান একটি ফুটফুটে কন্যা শিশু। এরপর তারা শিশুটিকে উদ্ধার করেন।

তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটি বর্তমানে এক মহিলার কাছে আছে।

এদিকে, শিশুটি উদ্ধার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হলে তাকে দত্তক নেয়ার জন্য অনেকে এগিয়ে এসেছেন। লিখিতভাবে তারা উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও সমাজসেবা কর্মকর্তার বরাবর আবেদন করেছেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান জানান, এ বিষয়ে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের নির্দেশ মোতাবেক এবং শিশু আইন ২০১৩ এর নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!