পুলিশ সূত্রে জানা যায়, তিন দিন আগে মৃত্যু হয়েছে ওই তরুণ দম্পতির। তাদের নবজাতকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়, বাড়ি থেকে কাশিফ (২৫) নামে এক যুবক এবং আনাম (২২) নামে এক তরুণীর দেহ উদ্ধার হয়েছে। তারা আদতে উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা।
.png)
এক বছর আগেই তাদের বিয়ে হয়েছে। তিন দিন ধরে বন্ধ ছিল তাদের বাড়ি। সেখান থেকে দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ার পর থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে ওই দম্পতির পচাগলা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এছাড়া তাদের নবজাতক শিশুটিকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন>> এবার মহাকাশে ফুটল ফুল
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই যুবক অনেক টাকা ঋণ নিয়েছিলেন। সেই ঋণ শোধ করতে পারেননি বলে সম্ভবত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। কী ভাবে মৃত্যু, তা ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনামের আগে আর এক তরুণীকে বিয়ে করেছিলেন কাশিফ। দু’জনের একটি সন্তানও রয়েছে। কাশিফের প্রথম স্ত্রী নুসরত সংবাদ মাধ্যমকে জানায়, গত ২-৩ দিন ধরে স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু ফোনে পাননি। ১০ জুন রাত ১১টার সময় শেষবার কাশিফের সঙ্গে কথা হয়েছিল নুসরতের।
তিনি আরো জানিয়েছেন, কাশিফের ঋণ নেয়ার কথা আনাম তাকে বলেছিলেন। আনাম জানিয়েছিলেন, এক ব্যক্তির থেকে ৫ লক্ষ টাকা ধার করেছিলেন কাশিফ।
নুসরত এও দাবি করেন যে, কাশিফের সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে তার বাড়িতে গিয়েছিলেন। কিন্তু বাড়ি তালাবন্ধ থাকায় ফিরে চলে আসেন। কাশিফের বাবা এবং ভাইকেও বিষয়টি জানানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।