ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে মোজা তৈরির কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৭, ৩ ফেব্রুয়ারি ২০২৪
গাজীপুরে মোজা তৈরির কারখানায় আগুন
মোজা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটে

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি মোজা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

শনিবার বিকেল ৪টার দিকে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। 

জানা যায়, বিকেল ৪টার দিকে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকায় একটি মোজা তৈরির কারখানায় আগুন লাগে। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এছাড়া আগুনের মাত্রা বাড়তে থাকায় জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিটকে খবর দেওয়া হয়। 

Advertisement

এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন। তিনি জানান, ঐ কারখানার দুই তলা ও তিন তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!