এ ব্যাপারে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডিউটি অফিসার বলেন, বিআইডব্লিউটিএ’র গোডাউনে একটি পাইপ লাইনে আগুন লেগেছে। দুপুর দেড়টার এ ঘটনা ঘটে। আমাদের স্টেশন থেকে একটি ইউনিট গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফখরুদ্দিন আহমেদ।
.png)
তিনি জানান, আগুনের খবর পেয়ে মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দেড়টার দিকে বিআইডব্লিউটিএ’র স্তুপ করে রাখা ডেজিং পাইপে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।