ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেললাইনের পাশে পড়েছিল দিনমজুরের মরদেহ

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৯, ৩ ফেব্রুয়ারি ২০২৪
রেললাইনের পাশে পড়েছিল দিনমজুরের মরদেহ
ফাইল ফটো

নরসিংদীর পলাশে রেললাইনের পাশ থেকে সুমন সাহা (৩৪) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার জিনারদী ইউনিয়নের বরাব এলাকার রেললাইনের পাশ থেকে মরদেহটি পড়ে থাকতে দেখেন আনসার ভিডিপি সদস্যরা।

নিহত সুমন সাহা জিনারদীর রাবান গ্রামের ভালুকাপাড়া এলাকার নেপাল চন্দ্র সাহার ছেলে।

আনসার ভিডিপি সদস্যরা জানান, সুমন দিনমজুরের কাজ করতেন। শনিবার ভোরের দিকে তিনি বাসা থেকে বের হয়ে আসেন কাজের সন্ধানে। এদিকে রেললাইনের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ভিডিপির সদস্যরা সকাল পৌনে ৮টার দিকে তার মরদেহ বরাব রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। 

Advertisement

তারা প্রাথমিকভাবে ধারণা করছেন- ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন সকাল সাড়ে ৭টার দিকে বরাব এলাকা পার হয়। এ সময় চারপাশে ঘন কুয়াশা ছিল। এরই মধ্যে সুমন মোবাইল ফোনে কথা বলে রেললাইন ধরে হাঁটছিলেন। পরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে সুমনের মৃত্যু হয়।

পলাশ থানার ওসি ইকতিয়ার উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সুমন সাহার মৃত্যু হতে পারে। নরসিংদী রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!