ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়ের বিবাহবার্ষিকীতে মা-বাবার হাতাহাতি, পরদিন মিলল লাশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৫, ২ ফেব্রুয়ারি ২০২৪
মেয়ের বিবাহবার্ষিকীতে মা-বাবার হাতাহাতি, পরদিন মিলল লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রায়হান উদ্দিন (৪৫) নামে এক ব্যবসা‌য়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। তিনি উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের ঘোষপাড়ার ইসলামের ছেলে।

শুক্রবার দুপুরে রায়হান উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে পু‌লিশ। 

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে বড় মেয়ের বিবাহবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করেন পরিবারের সদস্যরা। রাতে কেক কাটাকে কেন্দ্র করে রায়হান ও তার স্ত্রী সুলেখার মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই স্ত্রী সুলেখা বাপের বাড়ি চলে যান। পরে স্বামী রায়হান আত্মহত্যা করেছেন শুনে স্ত্রী আবার ওই রাতেই বাড়ি ফি‌রে আসেন। 

Advertisement

আলমডাঙ্গা থানার এসআই দেবাশীষ রায় বলেন, তিনি ঋণগ্রস্ত ছিলেন। এতে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী বাপের বাড়ি চলে যান। এরই জের ধরে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বিস্তারিত জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!