ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৬, ১ ফেব্রুয়ারি ২০২৪
চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ আটক ১
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পৃথক অভিযান চা‌লি‌য়ে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান। আটককৃত যুবকের নাম আকরামুল। তিনি জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।

ওসি এসএম জাবীদ হাসান জানান, বুধবার রাতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে পৃথক অভিযান চালানো হয়। এ সময় আকরামুলকে ২৪ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এছাড়া একই এলাকায় অভিযান চা‌লি‌য়ে আইনালের ছেলে মাদক ব্যবসায়ী রাসেল হোসেন এবং গোলাম হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী জহুরুল ইসলামের ফেলে যাওয়া ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!