ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৪, ৩১ জানুয়ারি ২০২৪
শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের
ফাইল ফটো

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়াতে বিদ্যুৎস্পৃষ্টে হাচেন বেপারী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার আংগারিয়া ইউনিয়নের চরচটাং এলাকায় এ ঘটনা ঘটে। মৃত হাচেন বেপারী ওই এলাকার খাদেম আলী বেপারীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে হাচেন বেপারী বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি দিয়ে গোয়াল ঘর পরিষ্কার করছিলেন। এসময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। দ্রুত পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন আহামেদ বলেন, গোয়ালঘর পরিষ্কার করতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!