ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল জাবেরের

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৬, ২১ অক্টোবর ২০২৩
খুলনায় বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল জাবেরের
ফাইল ফটো

খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে মো. জাবের আলী মোল্লা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে জেলার রূপসা উপজেলার ঘাটভোগের পুটিমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পুটিমারী গ্রামের মো. আব্বাছ আলী মোল্লার ছেলে। 

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় নিজের বাড়ির কৃষি জমিতে যান। সেখানে কৃষিকাজে ব্যবহৃত বিদ্যুতের তারে আকস্মিক জড়িয়ে যান। স্থানীয় লোকজন তাকে দ্রুত রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!