ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে ৮শ কেজি জাটকা উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ৩০ জানুয়ারি ২০২৪
লক্ষ্মীপুরে ৮শ কেজি জাটকা উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে ৮০০ কেজি জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড ও মৎস বিভাগ।

মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউপির পুরান বেড়ি এলাকায় যৌথ অভিযান চালিয়ে এসব জাটকা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জাটকা স্থানীয় ৭টি এতিমখানায় বিতরণ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানিক টিমকে দেখে জেলে ও বিক্রেতারা পালিয়ে যায়। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!