ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ২৬ জানুয়ারি ২০২৪
লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত রামগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, একই উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মৃত আব্দুর সত্তার দেলু মিয়ার ছেলে বাচ্চু মিয়া, চাঁদপুর জেলার শাহরাস্তি এলাকার আলমগীর ভূঁইয়ার ছেলে জহিরুল ইসলাম ও সাজাপ্রাপ্ত আসামি রামগঞ্জের গৌরীপুর এলাকার মৃত নজির আহমেদের ছেলে জাকির হোসেন।

Advertisement

ওসি সোলাইমান জানান, নিয়মিত অভিযানের বাইরেও বিশেষ অভিযান চালানো হয়। এতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়। তারা সবাই পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!