ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে ২২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৯, ২৫ জানুয়ারি ২০২৪
লালমোহনে ২২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি সিরাজ। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় ডাকাতি মামলায় ২২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি সিরাজ (৪৫) লালমোহন পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুরচর এলাকার রাঢ়ি বাড়ির মৃত হাছন আলীর ছেলে। এর আগে, বুধবার রাতে পৌরসভার মুন্সিগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, ২০০৫ সালে গ্রেফতারকৃত সিরাজের বিরুদ্ধে চরফ্যাশন থানায় একটি ডাকাতির মামলা হয়। ঐ মামলায় ২০২২ সালের জুন মাসে তার বিরুদ্ধে ২২ বছরের সাজা ঘোষণা করেন আদালতের বিচারক। সাজা ঘোষণার পর থেকেই পালিয়ে থাকতে শুরু করেন সিরাজ। তবে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!