ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে ডোবায় মিলল নারীর লাশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৬, ২৭ জানুয়ারি ২০২৪
লক্ষ্মীপুরে ডোবায় মিলল নারীর লাশ
লাশ উদ্ধার- ফাইল ফটো

লক্ষ্মীপুর সদর উপজেলায় পরিত্যক্ত ডোবা থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের কাছিদবাড়ি ব্রিজ এলাকার পরিত্যক্ত ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি সাইফ উদ্দিন আনোয়ার। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বিকেলে সওদাগর বাড়ির বাগানের ভেতরে থাকা পরিত্যক্ত ডোবায় অজ্ঞাত নারীর লাশটি ভেসে ওঠে। খবর পেয়ে রাতে পুলিশ লাশটি উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়রা ঐ নারীকে মান্দারী বাজারে ভিক্ষা করতে দেখেছেন। লাশে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!