সোমবার বিকেলে উপজেলার ঘড়িসার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে হাসপাতালটি সিলগালা করেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ঘড়িসার বাজারের ইসলামিয়া হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক নামের ওই হাসপাতালটি দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিল। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরে আসলে হাসপাতালটি সিলগালা করার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়। পরে সে নির্দেশনা অনুযায়ী সোমবার বিকেলে অভিযান পরিচালনা করে হাসপাতালটি সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ।
.png)
মো. পারভেজ বলেন, পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ যদি প্রয়োজনীয় অনুমোদন নিয়ে আসতে পারে তাহলে সেটি পুনরায় চালু করার অনুমতি দেওয়া হবে।