ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ

১৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেলেন আলেয়া

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৯, ২৭ জানুয়ারি ২০২৪
১৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেলেন আলেয়া
ফাইল ছবি

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আলেয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধার মৃত্যু হয়। 

মৃত আলেয়া বেগম রংপুর নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার মৃত সিরাজুল হকের স্ত্রী। 

চিকিৎসকরা জানান, বৃদ্ধা আলেয়া বেগম অগ্নিদগ্ধ হয়ে ১৯ দিন আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছিলেন। শনিবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধা মারা যান।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক বিশেষজ্ঞ ডা. মো. শাহীন শাহ। 

পরিবার ও মেডিকেল বার্ন ইউনিট সূত্রে জানা যায়, আলেয়া বেগম বাড়িতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন তিনি। পরে তাকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসক জানান তার শরীরের প্রায় ৫০ থেকে ৫৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার ১৯ দিন পর মারা গেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!