ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছ বাজারে ৬ জনকে প্রাইভেটকারের চাপা, প্রাণ গেল ২ জনের

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৮, ২৬ জানুয়ারি ২০২৪
মাছ বাজারে ৬ জনকে প্রাইভেটকারের চাপা, প্রাণ গেল ২ জনের
ছবি: ডেইলি বাংলাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের চাপায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাইবান্ধা-ভায়া নাকাইহাট সড়কের উপজেলার ধর্মপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

নিহতরা হলেন- ধর্মপুর এলাকার নরেন দাসের ছেলে হরেন দাস (৪৫) ও একই এলাকার মহেন্দ্র চন্দ্রের ছেলে প্রতাপ দাস (৩০)। তারা দুইজনেই মাছের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানায়, উপজেলার নাকাইহাট এলাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ধর্মপুর মাছের বাজারে ঢুকে ছয়জনকে চাপা দিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রতাপ ও হরেন নামে দুইজনের মৃত্যু হয়। পরে আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ। তিনি জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সহায়তায় প্রাইভেটকারটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!