ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রাণ গেল ২ জনের

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ১৮ জানুয়ারি ২০২৪
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রাণ গেল ২ জনের
ফাইল ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের পিছনের রাস্তায় ও শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মহব্বত হোসেনের মেয়ে মাহাফুজা আক্তার সিমা (৬) ও শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের হাসিনা বেগম (৬২)।

স্থানীয়রা জানায়, সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের পিছনের রাস্তায় অবৈধ যান ট্রাক্টর মাটি বহন করছিল। কয়েকটি শিশু রাস্তার পাশে খেলাধুলা করার সময় ট্রাক্টরটি পিছন থেকে মাহফুজা আক্তার সিমাকে চাপা দেয়। এতে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

অপরদিকে, বিকেলে উপজেলার শান্তিরাম গ্রামে হাসিনা বেগম নামে এক বৃদ্ধা বাড়ির বাইরে বের হয়ে পাকা সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি মো. মাহবুব আলম জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক্টরের চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি আটক করা হয়েছে। অপরদিকে, শান্তিরাম গ্রামে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। উভয় ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!