ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাইবান্ধায় জেঁকে বসেছে শীত

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৪, ২ জানুয়ারি ২০২৪
গাইবান্ধায় জেঁকে বসেছে শীত
ফাইল ফটো

গাইবান্ধায় জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডা হাওয়ায় জবুথবু সেখানকার মানুষ। এ জেলায় চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কুয়াশার কারণে রোদের দেখা নেই।

মঙ্গলবার সকাল ৬টায় গাইবান্ধায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা ২৪ ঘণ্টা আগেও ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এভাবে প্রতিদিন নেমে আসছে তাপমাত্রার পারদ।

রংপুর আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, প্রতিদিনই গাইবান্ধার তাপমাত্রা কমে আসছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা আগামীতে আরো কমার সম্ভাবনা রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!