ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ২৬ জানুয়ারি ২০২৪
নোয়াখালীতে বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অগ্নিকাণ্ডের ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে চৌমুহনী, মাইজদী ও সোনাইমুড়ী ফায়ার স্টেশনের ৮টি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত শুক্রবার রাত পৌনে ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী বাজারের মোরশেদ আলম কমপ্লেক্সের সামনের রেল গেট সুপার (ডিওসি) মার্কেট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর ইলেকট্রিক পণ্যের সবচেয়ে বড় মার্কেট চৌমুহনীর রেলগেট সুপার মার্কেট। শুক্রবার সন্ধ্যায় ওই মার্কেটের কোনো একটি ইলেকট্রিক দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত আশপাশের দোকানগুলোয় ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রথমে স্থানীয় লোকজনসহ চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে তাদের সঙ্গে যুক্ত হয় মাইজদী ও সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!