এ ঘটনায় ব্যবসায়ী হারুন অর রশিদ বাদী হয়ে শনিবার দুপুরে অজ্ঞাতদের আসামি করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের আলগীর চর গ্রামের আলাউদ্দিনের ছেলে হারুন অর রশিদ। তিনি পার্শ্ববর্তী রঘুনাথ পুকুর পাড় এলাকায় ঘর ভাড়া নিয়ে বিভিন্ন স্থান থেকে প্লাস্টিকসহ কাগজ (মাউথকার্ড) সংগ্রহ করে প্রক্রিয়ার মাধ্যমে বিক্রি করতেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোডাউন বন্ধ করে বাড়ি চলে যান। শনিবার ভোর ৫টার দিকে তাকে স্থানীয়রা আগুন লাগার খবর দেন। পরে স্থানীয়রা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে সব প্রকার কাগজপত্র পুড়ে যায়।
.png)
ক্ষুদ্র ব্যবসায়ী হারুন অর রশিদ জানান, একটু সুখের আশায় গুদাম ঘর ভাড়া নিয়ে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে এ ব্যবসা পরিচালনা করছিলাম। স্বপ্ন ছিল এ ব্যবসা দিয়ে ভালো কিছু করতে পারব। দুর্বৃত্তরা আগুন দিয়ে তার স্বপ্ন পুড়িয়ে দিয়েছেন। আগুনে তার ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, আগুন দেওয়ার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আসামি শনাক্তের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।