মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করেছে রংপুর। এতে ফরচুন বরিশালের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৩৫ রান। ম্যাচটিতে বল হাতে চার উইকেট শিকার করেছেন খালেদ আহমেদ।
শনিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রংপুর রাইডার্স। প্রথম দুই ওভারেই তিন টপ অর্ডারকে হারায় দলটি।
.png)
এর মধ্যে ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই কিংকে বোল্ড করেন ইমরান। এতে ডাক খেয়ে সাজঘরের পথ ধরেন কিং। এরপরও ওভারটিতে ১৪ রান তোলে রাইডার্সরা। পরের ওভারেই অর্থাৎ দ্বিতীয় ওভারে সাকিব আল হাসান (২) ও রনি তালুকদারকে (৫) সাজঘরে ফেরান খালেদ আহমেদ।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর। ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে বিকল্প ছিলেন শামীম পাটোয়ারী ও শেখ মাহেদী। তাদের দুজনের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ১৩৪ রান সংগ্রহ করে সোহানের দল।
এদিন বরিশালের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন খালেদ আহমেদ।