বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কোটালীপাড়া পৌরসভার বাগান উত্তরপাড় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন, পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
.png)
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সিরাজুল ইসলাম বলেন, বিকেল সোয়া ৫ টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। স্থানীয় লোকদের সহায়তায় দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা। ৪ লাখ টাকার সম্পদ রক্ষা করতে সক্ষম হয়েছি। অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায় নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে।
জানা গেছে, কোটালীপাড়া পৌরসভার বাগান উত্তরপাড় এলাকায় বাসুদেব গাইন, পুতুল গাইন ও অশোক গাইনের ৩ ইউনিটের যৌথ আধাপাকা দোতলা বসত ঘরটির পুতুল গাইনের ইউনিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের সময় পুতুল গাইন ও অশোক গাইনের বসতঘরটির ইউনিট দুটি তালাবদ্ধ ছিল। এ সময় অন্য অপর ইউনিটের কেউ বাসায় ছিলেন না। যে কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসার আগেই পুরো ঘরে আগুন লেগে যায়। ঘরটির কোনো মালামালই বের করা সম্ভব হয়নি। ঘরে নগদ টাকা, মালামালসহ ৩ ভাইয়ের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।