নিহত শিশু রুমান জামালপুর জেলার সদর উপজেলার সুনতিয়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। সে তার বাবা-মার সঙ্গে গড়গড়িয়া মাস্টারবাড়ি (লিচু বাগান) এলাকায় খলিল মিয়ার বাড়িতে ভাড়ায় থাকতো। শিশুর বাবা নাজিম উদ্দিন স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
জানা যায়, শুক্রবার সকালে রুমান তার নানির সঙ্গে বাড়ির বাইরে বের হয়। এ সময় রাস্তা পার হওয়ার হতে গিয়ে দ্রুতগতির একটি অটোরিকশা রুমানকে চাপা দিলে সে সড়কে পড়ে যায়। ঘটনার সময় অটোরিকশাটি উল্টে তার ওপর পড়লে সে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রুমানকে মৃত ঘোষণা করেন।
.png)
শ্রীপুর থানার ওসি শাহ জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এ ঘটনায় নিহতের স্বজনদের কেউ আবেদন করেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।