ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চালক নিহত

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪২, ২৬ জানুয়ারি ২০২৪
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চালক নিহত
ফাইল ফটো

বাগেরহাটের ফকিরহাটে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সোহাইব হোসেন নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন হেলপার।

শুক্রবার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক সোহাইব হোসেন সাতক্ষীরা জেলা সদরের রসুলপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। আহত জাহাঙ্গীর সরদার সাতক্ষীরা সদরের বাবর আলী সরদারের ছেলে।

ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সাজাহান মিয়া বলেন, চট্টগ্রাম থেকে বিটুমিন বোঝাই করে ট্রাকটি মোংলায় যাচ্ছিল। পথে ফকিরহাটের বৈলতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে নিহত হন ট্রাকের চালক। এসময় আহত হয়েছেন হেলপার জাহাঙ্গীর সরদার। তাকে উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!