ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে অটোরিকশা-ট্রলির সংঘর্ষে নারী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৪, ২৫ জানুয়ারি ২০২৪
হবিগঞ্জে অটোরিকশা-ট্রলির সংঘর্ষে নারী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জ-বানিয়াচং সড়কের সুনারু এলাকায় সিএনজি অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে জোসনা আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, হবিগঞ্জ থেকে বানিয়াচংগামী একটি সিএনজি অটোরিকশা সুনারু এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা লাইটবিহীন লক্কর ঝক্কর একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জোসনা বেগম ঘটনাস্থলেই নিহত হন। তিনি বানিয়াচং উপজেলা সদরের দরগা মহল্লার তাহের মিয়ার স্ত্রী। 

Advertisement

বানিয়াচং থানার ওসি মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!