ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পার্বতীপুরে ট্রাক্টর উল্টে চালক নিহত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৪, ২৫ জানুয়ারি ২০২৪
পার্বতীপুরে ট্রাক্টর উল্টে চালক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্রাক্টর উল্টে আল ইমরান বাদশা (৪০) নামে এক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল ইমরান বাদশা পলাশবাড়ী ইউনিয়নের শালবাড়ী দূর্গাপুর গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে।

জানা গেছে, বিকেলে বাড়ির পাশে জমি চাষ করার জন্য ট্রাক্টর নিয়ে বের হন বাদশা। কাজ শেষে ফেরার পথে রাত ৭টার দিকে মূল সড়কে ওঠার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় তিনি ট্রাক্টরের নিচে চাপা পড়েন। স্থানীয়রা বাদশাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

পার্বতীপুর মডেল থানার ওসি চিত্ত রঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!