ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় দুজন নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৪, ২৬ জানুয়ারি ২০২৪
রাজধানীর খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় দুজন নিহত
ফাইল ফটো

রাজধানীর খিলক্ষেতে এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

খিলক্ষেত থানার এসআই হাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত জানান, নিহতদের মধ্যে একজন হলেন সজীব হোসেন (৩৫)। আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার ভোর ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিলে চিকিৎসক সজীব হোসেনকে মৃত ঘোষণা করেন।

Advertisement

জানা গেছে, শুক্রবার ভোরের দিকে খিলক্ষেতের মাস্তুল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী সিটকে পড়েন। এতে অজ্ঞাত পরিচয়ের এক যুবক ঘটনাস্থলেই মারা যায়। আহত সজীব হোসেন ও দীন মোহাম্মদ নামের দুজনকে ঢাকা মেডিকেলে নিলে সজীব হোসেন মারা যান।

হাফিজুর রহমান বলেন, সজীবের বাড়ি বংশাল থানার নবাব কাটারা এলাকায় এবং দীন মোহাম্মদের বাড়ি ফরিদপুর জেলার সদর থানা এলাকায়। বর্তমানে সে কেরানীগঞ্জ জিঞ্জিরা এলাকায় থাকতেন।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!