সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. সুজন বলেন, আমার বাবা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চুক্তিভিত্তিক পরিছন্নতাকর্মী ছিলেন। রাতে রাজধানী সুপার মার্কেটের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামীর একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে আমার বাবা গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।