ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুকসুদপুরে রাইস মিলে অগ্নিকাণ্ড, আহত ৫

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪০, ২৫ জানুয়ারি ২০২৪
মুকসুদপুরে রাইস মিলে অগ্নিকাণ্ড, আহত ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপার বাজারে জামান রাইস মিলের তুষের ঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মুকসুদপুর উপজেলার জলিরপার বাজারে জামান রাইস মিলে এ ঘটনা ঘটে। সিন্দিয়াঘাট নৌপুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, রাহুল (২৫), সাকিব (৩৫), বেল্লাল (১৬) ও আরিফ (৪০)। তাদের সবার বাড়ি মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামে। 

Advertisement

সিন্দিয়াঘাট নৌপুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শওকত হোসেন জানান, মুকসুদপুর উপজেলার জলিরপার বাজারে জামান রাইস মিলের একটি ঘরে ধান ভাঙানো তুষ রাখা হচ্ছিল। সন্ধ্যার দিকে ওই তুষে আগুন লেগে যায়। এতে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুকসুদপুর ও রাজৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় আগুন নেভাতে গিয়ে ওই রাইস মিলের পাঁচ শ্রমিক আহত হন। পরে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। আহত পাঁচ শ্রমিককে মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!