মঙ্গলবার রাতে ফতুল্লার কাশিপুর কাউয়াপাড়াস্থ এলাকায় অবস্থিত এইচ এ নীট ওয়্যার নামক মিনি গার্মেন্টসে এ ঘটনা ঘটে।
বিসিক ফায়ার সার্ভিসের অফিসার হালিম জানান, একটা মিনি গার্মেন্টসে বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে কাপড়সহ তৈরিকৃত পোশাক এবং মেশিন পুড়ে গেছে। তদন্ত করে বিস্তারিত জানাতে পারবো।
.png)
কারখানার মালিক আল আমিন জানান, বহু কষ্টে লোন নিয়ে কারখানাটা দাঁড় করিয়ে ছিলাম। আগুনে কারখানার মেশিন ও সব কাপড় পুড়ে গেছে। এতে প্রায় ৩০/৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।