ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালীগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল ৭ ঘর, কোটি টাকার ক্ষতি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:৩৫, ২৮ নভেম্বর ২০২৩
কালীগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল ৭ ঘর, কোটি টাকার ক্ষতি
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউপির সেনপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭টি ঘর, ঘরে থাকা যাবতীয় আসবাবপত্র, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ও ক্ষয়-ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বাঞ্চল ফায়ার সার্ভিসের ইনচার্জ উদ্দীপন ভক্ত। এর আগে সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ইনচার্জ উদ্দীপন ভক্ত বলেন, আমরা পৌনে ১০টার দিকে কন্ট্রোল রুম থেকে খরব পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ১০-১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। পড়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ডাম্পিং করে, অভিযান শেষ করা হয়।

Advertisement

তিনি আরো বলেন, ঘটনাস্থলের একটি রুমের ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের রুমে ছড়িয়ে পড়ে। এতে ৭টি রুম পুড়ে যায়। প্রাথমিকভাবে আমরা ক্ষয়ক্ষতির পরিমাপ করেছি প্রায় অর্ধকোটি টাকা। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে এবং কমতে পারে বলেও তিনি মনে করেন।  

ক্ষতিগ্রস্ত মোমেন মিয়া বলেন, আমার ঘরে রাখা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, যাবতীয় আসবাবপত্রসহ পুড়ে সব ছাই। আমার আর কিছুই অবশিষ্ট নেই। আমি পথে বসেছি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!