ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শুরু হলো ফুল উৎসব

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৯, ২৫ জানুয়ারি ২০২৪
শুরু হলো ফুল উৎসব
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত ডিসি পার্কে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। এ উৎসব চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার দুপুরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ফুল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার মো. আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন প্রমুখ।

Advertisement

ফুল উৎসব উপলক্ষে দেশি-বিদেশি নানা রঙের ফুল দিয়ে সাজানো হয়েছে পার্কটিকে। রাখা হয়েছে ১২৭ প্রজাতির প্রায় দুই লাখ ফুলের চারা। চট্টগ্রাম জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফুল উৎসব অনুষ্ঠিত হচ্ছে ১৯৪ একর সরকারি জমিতে গড়ে তোলা ডিসি পার্কে। গত বছরের ৯ থেকে ১৮ ফেব্রুয়ারি ১০ দিনব্যাপী প্রথম ফুল উৎসবের আয়োজন করে জেলা প্রশাসন। সে সময় ১২২ প্রজাতির ফুলের চমকপ্রদ প্রদর্শনীর মাধ্যমে উদযাপন করা হয়েছিল ফুল উৎসব। যা ব্যাপক সাড়া ফেলেছিল চট্টগ্রামজুড়ে। এরপর থেকে প্রতিবছর এখানে ফুল উৎসবের আয়োজন করার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!