ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাকুন্দিয়ায় ২২ মামলার আসামি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৭, ২৪ জানুয়ারি ২০২৪
পাকুন্দিয়ায় ২২ মামলার আসামি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২২ মামলা ও ২ জিআর মামলার পলাতক আসামি লিটন ওরফে রিটনকে (৩৩) চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার চন্ডিপাশা বড় আজলদী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার চালিয়াগোপ (কাতারের বাজার) গ্রামের মুর্শিদ উদ্দিনের ছেলে।

জানা যায়, সকালে গোপন তথ্যের ভিত্তিতে পাকুন্দিয়া থানার চন্ডিপাশা বড় আজলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি চোরাই মোটরসাইকেলসহ লিটনকে গ্রেফতার করা হয়। তার নামে পাকুন্দিয়া থানাসহ দেশের বিভিন্ন থানায় ২২টি মামলা রয়েছে। ২টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি লিটন।

Advertisement

পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু জানান, আসামি লিটনের নামে উদ্ধারকৃত মোটরসাইকেল চুরির ঘটনায় পাকুন্দিয়া থানায় আরো একটি মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!