বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. হামিমুর রশীদ। গ্রেফতারকৃত তোফাজ্জল মোল্লা ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের তরা গ্রামের বাসিন্দা।
উপপরিচালক মো. হামিমুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ঘিওর উপজেলার তরা গ্রামে ফারুক মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৩০০ গ্রাম গাঁজাসহ তোফাজ্জলকে গ্রেফতার করা হয়। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপস্থিতি টের পেয়ে তোফাজ্জলের বাবা ফারুক পালিয়ে যান। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ঘিওর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। এছাড়া পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
.png)