শনিবার রাতে সদর উপজেলার লক্ষিপুর ইউনিয়নের বহরিয়া বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গাঁজাসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. রনি কবিরাজ (৩৯), মো. রাব্বি মিয়া (২৪) ও মো. জাকির হোসেন (২৯)।
.png)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চাঁদপুরের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথের নেতৃত্বে গঠিত রেইডিং টিম বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গাড়িতে লুকিয়া রাখা ৪০ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকারসহ হাতেনাতে ৩ জনকে আটক করা হয়। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।