ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১১, ২৮ ডিসেম্বর ২০২৩
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগরে ২শ’ ইয়াবাসহ মেহেদী হাসান (২৬) ও জহুরুল ইসলাম (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার উথলী মোল্লাবাড়ী নামক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মেহেদী হাসান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তালসার গ্রামের মিজানুর রহমানের ছেলে ও জহুরুল ইসলাম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের তোয়াজ উদ্দিনের ছেলে।

Advertisement

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, জীবননগর-দর্শনাগামী পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মোল্লাবাড়ী মোড় নামক স্থান থেকে মেহেদী হাসান ও জহুরুলকে ২শ’ ইয়াবাসহ গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!