ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৮, ৩ ডিসেম্বর ২০২৩
মানিকগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তাদেরকে এক সেলুনের সামনে থেকে আটক করা হয়। 

রোববার সকাল সাড়ে ৯টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম।

গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামের রুপচান গাইনের ছেলে মো. মনির গাইন ও মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে মো. জাকারিয়া।

Advertisement

পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকার মেয়র রমজান আলী রোডের এক সেলুনের সামনে থেকে মনিরকে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা। এ সময় জাকারিয়াকে গাঁজা বিক্রির সহায়তা করার জন্য তাকেও আটক করা হয়। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মাদক মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!