বুধবার দুপুরে সংগঠনটির দফতর সম্পাদক এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করেছেন।
এতে ১১ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি অমিত হাওলাদার, সহ-সভাপতি বিজয় টিভির প্রতিনিধি মো. ফয়সাল হাসান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি গাজী এনামুল হক লিটন, কোষাধ্যক্ষ বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি মো. আব্দুল্লাহ আল যুবাইর, দফতর সম্পাদক ভোরের পাতার প্রতিনিধি মুহাম্মদ নাছির উদ্দীন, ক্রীড়া সম্পাদক সকালের সময় পত্রিকার প্রতিনিধি মো. শাহিন ফকির।
.png)
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে আছেন তিনজন। নির্বাহী সদস্য দৈনিক ইনকিলাব পত্রিকার সিনিয়র সাংবাদিক এস এম সোহেল বিল্লাহ কাজল, নির্বাহী সদস্য নববানী পত্রিকার সাংবাদিক মো. নুরুল্লাহ আল আমিন ও নির্বাহী সদস্য আনন্দ টেলিভিশনের প্রতিনিধি মো. কবির খান।