ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশাল রেঞ্জে শ্রেষ্ঠ পিরোজপুরের পুলিশ সুপার শফিউর

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৪, ১১ সেপ্টেম্বর ২০২৩
বরিশাল রেঞ্জে শ্রেষ্ঠ পিরোজপুরের পুলিশ সুপার শফিউর
ছবি: ডেইলি বাংলাদেশ

উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার (বিশেষ পুরস্কার) নির্বাচিত হ‌লেন পি‌রোজপু‌রের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।

সোমবার সকা‌লে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের স‌ম্মেলন ক‌ক্ষে বরিশাল রেঞ্জের আগস্ট-২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা শে‌ষে পি‌রোজপুর পু‌লিশ সুপার‌কে শ্রেষ্ঠ নির্বা‌চিত করা হয়।

বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসানের (বিপিএম-সেবা, পিপিএম) সভাপতিত্বে এ সময় উপ‌স্থিত ছি‌লেন, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, বরিশাল অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিনান্স), রেঞ্জ ডিআইজির কার্যালয়, বরিশাল; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, বরিশাল অধিনায়ক, এপিবিএন- ১০ বরিশাল রেঞ্জাধীন সব জেলার পুলিশ সুপাররা; কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বরিশাল; কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, পিরোজপুরের পুলিশ সুপার, নৌ-পুলিশ, বরিশাল অঞ্চল পুলিশ সুপার, পিবিআই বরিশাল বিশেষ পুলিশ সুপার, সিআইডি, বরিশালসহ রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Advertisement

বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসান (বিপিএম-সেবা, পিপিএম) জানান, অপরাধ পর্যালোচনা সভার মাধ‌্যমে আগস্ট-২০২৩ মাসে, উত্তম কাজের স্বীকৃতি হিসেবে পি‌রোজপু‌র জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমাকে ব‌রিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার (বিশেষ পুরস্কার) নির্বাচিত করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!