সাজাপ্রাপ্ত আবু বকর জেলার সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মালিহাতা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ও জেলা শহরের মেড্ডা নোয়াপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে শান্ত।
জানা যায়, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে খননযন্ত্রের সাহায্যে ফসলি জমিকে পুকুরের মতো কেটে বালু ও মাটি উত্তোলন করছেন কয়েকটি চক্র। এসব বালু ও মাটি পাইপ ও ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন চক্রের সদস্যরা অন্য জায়গায় নিয়ে পুকুর ও জলাশয় ভরাট করছে। পাশাপাশি একটা চক্র বিভিন্ন হোটেরের ময়লা আর্বজনা ফেলে পুকুর ভরাট করছে। বিভিন্ন মাধ্যমে জানতে পেরে বুধবার দুপুরে জেলা শহরের কুমারশীল মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
.png)
অভিযানকালে দেখা যায়, কুমারশীল মোড়ে বিরানি হাউস হোটেল কর্তৃপক্ষ হোটেলের ময়লা আর্বজনা পিছনে থাকা পুকুরে ফেলে ভরাট করছিল। এ সময় হোটেলের দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় সদর মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।