ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে চাঁদাবাজির অভিযোগে ৩ জনের সাজা 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩১, ২০ জানুয়ারি ২০২৪
নান্দাইলে চাঁদাবাজির অভিযোগে ৩ জনের সাজা 
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের নান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে অটোরিকশা, সিএনজি এবং পিকআপ গাড়ি থেকে চাঁদা আদায়ের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পাছঁপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. আল আমিন, ঝালুয়া গ্রামের মো. ফরজুল হকের ছেলে মো. মাজাহারুল ইসলাম, চার আনিপাড়া গ্রামের মো. আবুল হাসেমের ছেলে মো. মামুন হাসান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

Advertisement

এছাড়া অভিযান চালিয়ে উপজেলার বাহাদুরনগর গ্রামের বেপারী বাড়ির মোড় থেকে চিহ্নিত  মাদক ব্যবসায়ী ঈশ্বরগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে কাজিম উদ্দিনকে ইয়াবার চালানসহ আটক করা হয়।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুন কৃষ্ণ পাল বলেন, উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে চাঁদাবাজি মাদক নির্মূলে বদ্ধপরিকর। তারই অংশ হিসেবে আজকে এ অভিযান পরিচালনা করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!