স্থানীয়রা বলছেন, বালিয়াড়িতে ডিম পাড়তে এসে বেওয়ারিশ কুকুরের দল কাছিমকে আঘাত করে মেরে ফেলছে। সামুদ্রিক কাছিম রক্ষায় কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর।
স্থানীয়রা জানায়, এক সময় সেন্টমার্টিনে ডিম পাড়ার জন্য সমুদ্র থেকে ছুটে আসত শত শত মা-কচ্ছপ বা সামুদ্রিক কাছিম। নির্জন সৈকতে ডিম দিয়ে সেই কাছিম আবার ফিরে যেত সাগরে। কিন্তু এখন ডিম পাড়ার সেই সুযোগ পাচ্ছে না কাছিম। এখন ডিম পাড়তে আসা মা কাছিমকে হামলা করছে বেওয়ারিশ কুকুরের দল। কামড়ানোর আঘাতে মারাও যাচ্ছে মা কাছিম।
.png)
এদিকে মরা কাছিমগুলো পড়ে রয়েছে সৈকতের বালিয়াড়িতে, ছড়াচ্ছে দুর্গন্ধ।
সৈকতে বেড়াতে আসা পর্যটক মনির আহমেদ বলেন, সৈকতের দুটি পয়েন্টে ৩ টি বড় কাছিম মরে পড়ে রয়েছে। মরা কাছিম থেকে খুব বেশি দুর্গন্ধ ছড়াচ্ছে।
সেন্টমার্টিনের স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানান, গত এক সপ্তাহে কুকুরের আক্রমণে সেন্টমার্টিন সৈকতে ডিম পাড়তে আসা ৫টির অধিক সামুদ্রিক কাছিম মরা পড়েছে।