ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে হারানো মোবাইল ফিরিয়ে দিল পুলিশ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২১, ২০ জানুয়ারি ২০২৪
ঝালকাঠিতে হারানো মোবাইল ফিরিয়ে দিল পুলিশ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির বিভিন্ন এলাকা থেকে হারানো ও চুরি যাওয়া ১১টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। শনিবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মোবাইলগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।

মোবাইল ফেরত পেয়ে শাহজাদি শারমিন বলেন, গত বছরের ডিসেম্বরে আমার মোবাইলটি হারিয়ে যায়। এরপর থানায় জিডি করি। জেলা পুলিশ আমার মোবাইলটি উদ্ধার করে দিয়েছে। খুব দ্রুত সময়ে হারানো মোবাইল ফিরে পেয়ে আমি অনেক খুশি।

পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, ঝালকাঠি জেলার বিভিন্ন জায়গা থেকে মোবাইল হারানোর জিডি হয়। জিডির প্রেক্ষিতে জেলা পুলিশ মোবাইলগুলো উদ্ধার করে। 

Advertisement

এদিকে হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল হাতে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোবাইলের মালিকরা।

এ সময় উপস্থিত ছিলেন, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আনোয়ার সাঈদ ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ ইমরান। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!