ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাণীনগরে হারানো ১০ মোবাইল মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫১, ৯ জানুয়ারি ২০২৪
রাণীনগরে হারানো ১০ মোবাইল মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর রাণীনগর উপজেলায় হারানো ও চুরি যাওয়া ১০টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাণীনগর থানা প্রাঙ্গণে মালিকদের হাতে মোবাইলগুলো তুলে দেন ওসি আবু ওবায়েদ।

রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, উপজেলার সদর বাজারসহ বিভিন্ন এলাকা থেকে গত নভেম্বর, ডিসেম্বর ও চলতি মাসের ৮ জানুয়ারি পর্যন্ত বেশ কয়েকজনের মোবাইল হারিয়ে যায় এবং চুরি হয়। এসব ঘটনায় মোবাইলের মালিকরা রাণীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ মোবাইলগুলো উদ্ধার অভিযান শুরু করে। গত কয়েকদিনে থানার এসআই তাজুসহ অন্যান্য অফিসার ফোর্স ১০টি মোবাইল উদ্ধার করে। এরপর মঙ্গলবার দুপুরে এসব মোবাইলের মালিকদের থানায় ডেকে ১০ জন মালিকের কাছে ১০টি মোবাইল হস্তান্তর করা হয়।

Advertisement

এদিকে, হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল হাতে পেয়ে রাণীনগর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোবাইলের মালিকরা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!