মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ দুলু।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার কামরুল হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
.png)
মেলায় উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও দুইটি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। অতিথিরা মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
আয়োজকরা জানান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। দুই দিনব্যাপী মেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও অষ্টম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা থাকছে।