অতিরিক্ত জেলা প্রশাসক পাপিয়া সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
দিনব্যাপী এ আয়োজনে জেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট উপস্থাপন করেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
.png)